News Details
[
Back to Category]
ভিন দেশ : চলচ্চিত্রে গান গাইলেন রাভিনা
নিজের অভিনীত ছবিতে প্রথমবারের মতো গান গাইলেন কর্কশ কণ্ঠের অধিকারী হিসেবে পরিচিত অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।
মাত্র এক বছর হলো বুড্ডা হোগা তেরা বাপ সিনেমার বিশেষ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে ফিরেছেন রাভিনা। এবার তিনি পূর্ণ অবয়বে ফিরে আসছেন জিন লিয়ে আসমা সিনেমার মাধ্যমে। এর চরিত্রটিকে আয়ত্ত করতে বেশ কষ্ট করতে হচ্ছে তার। এরপরও প্রথমবারের মতো সিনেমার প্রয়োজনে তার নিজের কণ্ঠেই সেখানে গেয়েছেন একটি গান।
চলচ্চিত্রটির গল্প আবর্তীত হয়েছে বাবা হারা এক শিশুকে ঘিরে, যাকে তার মা জানিয়েছে, তার বাবা থাকে আকাশে। ওই শিশুর মায়ের চরিত্রে অভিনয় করছেন রাভিনা। এই সিনেমায় অভিনয়ের জন্য তাকে গ্রাম্য মারাঠি ভাষা শিখতে হয়েছে। তথ্যসূত্র : খবর টাইমস অফ ইন্ডিয়া
[ ] 2012-05-30