hawker.com.bd
Advertisment
ল্যাপটপ মেলা শুরু আজ [ ] 2011-06-10
ল্যাপটপ মেলা শুরু আজ
অর্থনৈতিক রিপোর্টার: ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে আজ শুক্রবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী কিউবি ল্যাপটপ মেলা। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান ও কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য ২০ টাকা করা হয়েছে। মেলায় সুলভ মূল্যে কিউবি, এইচপি, এসার ও স্যামসাং সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্টলে বিশেষ মূল্য ছাড়ে প্রায় সব ব্রান্ডের ল্যাপটপ পাওয়া যাবে বলে জানা গেছে। মেলায় মোট ১৩টি প্যাভিলিয়ন এবং ৪৫টি স্টল থাকবে। দ্রুতগতির ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান কিউবি এবারের ল্যাপটপ মেলার প্রধান পৃষ্ঠপোষক। মেলার সহ-পৃষ্ঠপোষক এইচপি, আসুস, এসার ও স্যামসাং।
 

Power & Energy

• গ্যাস সংযোগের অপেক্ষায় চার হাজার আবেদন
• অবৈধ গ্যাস সংযোগ : ৩০ মের মধ্যে আবেদন না করলে সর্বোচ্চ শাস্তি জেল
More

Shipping

• হিমায়িত পণ্য রফতানিতে মন্দা কাটানোর চেষ্টা
• মংলা বন্দরে মদসহ শিপিং ব্যবসায়ী আটক
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
More
Related Stories
• তিনদিনব্যাপী ল্যাপটপ মেলা শুরু
• রাজধানীতে কিউবি ল্যাপটপ মেলা ১২ জানুয়ারি শুরু
• চট্টগ্রামে ল্যাপটপ মেলা ৫ জানুয়ারি থেকে
• চট্টগ্রামে কম্পিউটার ও ল্যাপটপ মেলা শুরু হচ্ছে আজ
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters