hawker.com.bd
Advertisment
গরম চায়ে ক্যান্সারের ঝুঁকি [ ] 2011-11-24
গরম চায়ে ক্যান্সারের ঝুঁকি
মানুষের প্রাণঘাতী রোগের মধ্যে ক্যান্সারই সবচেয়ে কলজে কাঁপানো রোগ। এই রোগে মৃত্যুহার দিনদিন বেড়েই চলেছে। যুক্তরাজ্যের ৪০ ভাগ মানুষ এখন জীবনের কোনো না কোনো সময় ক্যান্সারে ভুগে থাকেন। গত মাসের প্রথমদিকে পরিচালিত এক সামাজিক স্বাস্থ্য জরিপে এ তথ্য জানা গেছে। মানুষের দেহে ক্যান্সার হওয়ার অনেক কারণ রয়েছে। তা ছাড়া ক্যান্সার রোগ হওয়ার কারণ নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা অনুমানভিত্তিক মিথ ও
ধারণা। তবে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, ধোঁয়া ওঠা চা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অন্যদিকে নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে মদ্যপানে। ম্যাকমিলান ক্যান্সার রিসার্চ সংস্থা এ তথ্য জানায়। খবর : দ্য ডেইলি মেইল অনলাইনের।
গবেষকরা দেখেছেন, যারা ধোঁয়া ওঠা চায় পান করেন তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৮ গুণ বেশি। ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের মেডিকেল ও বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক মার্টিন ওয়াইজম্যান বলেন, 'পান করার সময় চায়ের তাপমাত্রা যদি ৭০ ডিগ্রি সেলসিয়াস কিংবা এর চেয়ে বেশি হয় তাহলে তা পানকারীর মুখগহ্বর, জিহ্বা ও গলনালির কোমল কোষে খুব ক্ষতি করে। তাই কেউ যদি ধারাবাহিকভাবে এ তাপমাত্রার চা পান করতে থাকেন তাহলে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। ওই বিশেষজ্ঞের মতে উনুন থেকে চা নামানোর পর দুই মিনিট পরে তা পান করা উচিত।
গবেষকরা বলেছেন, 'যেসব নারী প্রতিদিন ৩৫০ মিলিলিটার কিংবা অর্ধলিটার মদপান করেন তাদের স্তন ক্যান্সার হওয়ার আশঙ্কা অন্যদের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধি পায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, মদ শরীরে ফিমেল হরমোন ওয়েস্ট্রোজেন নিঃসরণ বাড়িয়ে দেয়। যা নারীর স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
এ গবেষণার সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা আরও জানান_ অপুষ্টি, শরীরচর্চা না করতে পারা, ধূমপান, অগোছালো জীবনযাপন এবং শরীরের কোষ বুড়িয়ে যাওয়ার কারণে বৃদ্ধরা আজকাল যুক্তরাজ্যে বেশি হারে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
এ ছাড়া কড়া তাপে পাক করা মাংসের 'এইচসিএ' নামের দূষিত রাসায়নিক, সব ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক তেজস্ক্রিয়া, প্লাস্টিকের বিষাক্ত রাসায়নিক, মাইক্রোওভেনে গরম করা জিনিস খাওয়া এবং শরীরে দীর্ঘদিন পুষে রাখা সাধারণ ক্ষত থেকেও মানবদেহে ক্যান্সার হয় বলে মনে করেন গবেষকরা।
 

Share Market

• রোববার তিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
• রূপালী ব্যাংকের এজিএম কাল
More

Entertainment

• পুনে জারওয়াদা জেলে সঞ্জয়ের কয়েদি নং ১৬৬৫৬
• অপেক্ষার ফটোগ্রাফি
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি
• ছত্রাকের প্রিয় জায়গা পা!
• এক বছরের শিশুর মুখেই শক্ত খাবার!
• গরমে ঠান্ডা-সর্দি-জ্বর?
• যক্ষ্মা সারাবে ভিটামিন সি
• কফি পান লিভার রোগের ঝুঁকি কমায়
More
Related Stories
• উচ্চ রক্তচাপে ক্যান্সারের ঝুঁকি
• পুরাতন ধূমপায়ীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেশি
• নাক ডাকলে ক্যান্সারের ঝুঁকি
• উচ্চতা-স্থূলতা ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
• ক্যান্সার ঝুঁকি এড়াতে উপাদানে পরিবর্তন আনছে কোকাকোলা পেপসি
• ঘুমের ওষুধ মৃত্যু ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
• পাইলসের অপচিকিৎসায় ক্যান্সারের ঝুঁকি
• তেজস্ক্রিয়ায় ক্যান্সারের ঝুঁকি
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters