জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শনিবার শেষ হলো তিনদিনব্যাপী ল্যাপটপ প্রদর্শনী কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপনী ঘোষণা করে আয়োজক মেকার কমিউনিকেশন। সমাপনী ঘোষণার আগে ল্যাপটপ মেলায় আগত দর্শনার্থীদের মধ্য থেকে র?্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনলাইন ডিলিং সাইট এখনি.কম-এর সৌজন্যে বিজয়ীরা পাচ্ছেন ল্যাপটপ, মিউজিক পেস্নয়ার এবং মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ, তথ্যপ্রযুক্তিবিদ ব মুনির হাসান, মোসত্দাফা জব্বার এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ফয়জুলস্নাহ খাঁন। বিক্রেতারা জানান, শেষদিনে দর্শনার্থীর অনুপাতে ল্যাপটপের বিক্রি অনেক ভালো হয়েছে। আগে মানুষ ল্যাপটপ দেখার জন্য আসলেও এদিন কেবল কেনার জন্যই ল্যাপটপ মেলায় এসেছেন দর্শনার্থীরা। মেলার শেষ সময়ে প্রচুর দর্শনার্থী সমাগম ঘটে। সকালে রাজধানীর উত্তরা থেকে মেলায় ল্যাপটপ কিনতে এসেছিলেন রফিকুল ইসলাম। জানালেন, ল্যাপটপ কেনার জন্য মেলাকেই উপযুক্ত স্থান বলে মনে করি আমি। নিজের জন্য একটি ল্যাপটপ কিনতে তাই মেলার অপেৰা করছিলাম।