স্কারলেট জোহানসন নতুন জীবনের সন্ধানে নেমেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। সাবেক স্বামী রায়ান রেইনোল্ডসকে এড়িয়ে চলার জন্য নিউইয়র্ক ছেড়ে লন্ডনে বসতি গড়ছেন তিনি। জানা গেছে, লন্ডনেই তার নতুন প্রেমিক থাকেন। এ কারনেই তিনি লন্ডনে স্থায়ীভাবে পাড়ি জমাচ্ছেন। সম্প্রতি রায়ান রেইনোল্ডসের সঙ্গে জোহানসনের বিয়ে বিচ্ছেদ হয়। বিয়ে বিচ্ছেদের পরই রায়ান রেইনোল্ডস জোহান সেনের পিছু নিয়েছেন। এমনকি তাকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন। তাই এক প্রকার বাধ্য হয়ে নতুন জীবনের সন্ধানে নেমেছেন স্কারলেট জোহানসেন। এ প্রসঙ্গে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, ২৭ বছর বয়সী এ তারকা গত সপ্তাহে লন্ডনে একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য এক এজেন্টের অফিসে গিয়েছিলেন। সম্ভবত খুব শিগগিরই তিনি লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন। উল্লেখ্য, স্কারলেট এখন 'আন্ডার দ্য স্কিন ইন স্কটল্যান্ড' চলচ্চিত্রে অভিনয় করছেন।