রফতানি নিষিদ্ধ পণ্য সন্দেহে চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেইনার আটক
রফতানির প্রাক্কালে চট্টগ্রাম বন্দর থেকে রফতানি নিষিদ্ধ পণ্য থাকার অভিযোগে দুটি কন্টেইনার আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। সন্দেহ হওয়ায় গত মঙ্গলবার গভীর রাতে কন্টেইনার দু’টি সাময়িক আটক করা হয়েছে জানিয়ে কাস্টমস কর্মকর্তারা বলছেন, ‘গতকাল বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে কন্টেইনার দুটি খুলে দেখা হবে।’
চট্টগ্রাম কাস্টমস’র রাজস্ব কর্মকর্তা (এআইআর) অরিন্দম চাকমা জানান, পণ্য রফতানির প্রাক্কালে বেসরকারি কন্টেইনার ডিপো ‘ইনকনট্রেড’ (আইসিটি) থেকে কন্টেইনার চালান আটক করা হয়। তিনি বলেন, পণ্য রফতানির আগে আইসিটি কর্মচারীদের তথ্যের ভিত্তিতে কন্টেইনার দুটি আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে কন্টেইনারে থাকা পণ্যের কায়িক পরীক্ষা করা হবে।