hawker.com.bd
Advertisment
সাদা চালে ডায়াবেটিস [ ] 2012-03-19
সাদা চালে ডায়াবেটিস
শহুরে জীবনে এসে আমরা গাঁয়ের সেই ঢেঁকিছাঁটা চালের কথা ভুলতে বসেছি। গ্রামেও এখন ঢেঁকিছাঁটা লাল চাল উধাও করে দিচ্ছে সরু লম্বা কাট-ছাঁটের সাদা চাল। আর বিপত্তিটা এখানেই। এই সাদা চাল খাওয়ার কারণে মানুষের দেহে ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ছে সমানতালে। সম্প্রতি আমেরিকা, চীন, জাপান ও অস্ট্রেলিয়ার গবেষকরা বিশ্বের বিভিন্ন দেশের সাড়ে ৩ লাখ লোকের ওপর চালানো পৃথক চারটি গবেষণায় এ তথ্যের প্রমাণ পেয়েছেন।
খবর ডেইলি মেইল অনলাইনের।
আমেরিকার গবেষকরা চারটি গবেষণা মিলিয়ে বলেছেন, মানুষ যত সাদা চাল খাবে, তাদের ডায়াবেটিসের ঝুঁকি তত বাড়বে। আর এটি টাইপ-২ ডায়াবেটিস।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত মিলিত গবেষণাপত্রে গবেষকরা জানান, পশ্চিমা বিশ্বের চেয়ে এশিয়ানরা বেশি পরিমাণে ভাত খেয়ে থাকেন। এশিয়ানরা দিনে গড়ে ৩ থেকে ৪ বার ভাত খান, যেখানে পশ্চিমারা খেয়ে থাকেন সপ্তাহে এক বা দু'বার।
বোস্টনে হার্ভার্ড গণস্বাস্থ্য স্কুলের গবেষক ড. কি সান বলেন, প্রতিবেলা খাবারে সাদা চালের ভাত যতটা উপকার দেয়, ডায়াবেটিসের ঝুঁকি লক্ষণীয়ভাবে বাড়িয়ে দেয় তার চেয়ে বেশি। তাই এটি সম্ভবত ভালো যে, কালেভদ্রে সাদা চালের ভাত খাওয়া যেতে পারে।
এদিকে সাদা চালের ভাত ডায়াবেটিসের সঙ্গে কীভাবে সম্পৃক্ত_ এ বিষয়ে গবেষকরা জানান, রক্তে চিনি বা শর্করার মাত্রার ওপর সাদা চালের ভাত কতটা প্রভাব ফেলে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্তে আসা হয়েছে। সাদা চালের ভাতে গ্গ্নাইসেমিক ইনডেক্স (জিআই) উচ্চমাত্রার অর্থাৎ খাওয়ার পর গ্গ্নুকোজ অতি দ্রুত রক্তে মিশে যায়। কিন্তু বাদামি বা লাল চালের ভাতে তা মেশে আস্তে-ধীরে। এতে রক্তে গ্গ্নুকোজের মাত্রা স্থিতিশীল থাকে। এছাড়া সাদা চালে আঁশ ও ম্যাগনেশিয়াম পরিমাণে কম থাকে। আর এ উপাদানগুলো ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক।
 

Entertainment

• তিশার ‘বেনীআসহকলা’
• নজরবন্দি তিন্নি
More

Entertainment

• তিশার ‘বেনীআসহকলা’
• নজরবন্দি তিন্নি
More

Technology

• গুগল ক্রোমে আইডিএম
• ঘুরে দাঁড়িয়েছে সনি
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
More
Related Stories
• ডায়াবেটিস:কিডনি সুরক্ষা চাই
• ডায়াবেটিস ও ডেন্টাল জটিলতা
• জাতিভেদে ডায়াবেটিসের হারে ভিন্নতা
• ডায়াবেটিসে খাবার সম্পর্কে ভ্রান্ত ধারণা
• মুখের ঘা ও ডায়াবেটিস
• লো-জিআই চাল ও ডায়াবেটিস
• ডায়াবেটিস রোগীদের জন্য পরামার্শ
• ডায়াবেটিসে নতুন ওষুধ
• ডায়াবেটিস রোগীদের ইফতার
• রূপচর্চায় ডায়াবেটিসের ঝুঁকি!
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters