hawker.com.bd
Advertisment
ওজন বৃদ্ধি ক্যান্সার, হূদরোগ ডায়াবেটিসের ঝুঁকি [ ] 2012-03-21
ওজন বৃদ্ধি ক্যান্সার, হূদরোগ ডায়াবেটিসের ঝুঁকি
ডা. মোড়ল নজরুল ইসলাম 

আমেরিকান ক্যান্সার ইনস্টিটিউট মহিলাদের  ওজন বৃদ্ধির সঙ্গে স্তন ক্যান্সার, হূদরোগ ও ডায়াবেটিসের নিশ্চিত ঝুঁকি সম্পর্কে উদ্বেগজনক তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি ৭২ হাজার মহিলার ওপর দীর্ঘ গবেষণা চালিয়ে দেখেছে ২০ বছরের পর থেকে যেসব মহিলার ওজন বছরে ১ থেকে ২ পাউন্ড বাড়ে তাদের হূদরোগ, ডায়াবেটিস ও স্তন ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানটি গবেষণায় দেখেছে, যেসব মহিলার ওজন ৩০ পাউন্ড বেড়েছে তাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে  বেশি। গবেষণার সহযোগী মিস রেজিনা জেইগলারের মতে, মহিলাদের ওজন বাড়ার সাথে সাথে  এস্ট্রোজেন নামক এক ধরনের হরমোনের বৃদ্ধি ঘটে। আর এই হরমোনের বৃদ্ধির ফলে মহিলাদের মেনোপজের পর স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যেসব মহিলার ওজন বাড়ে তাদের অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও বেশি। তাই মহিলাদের ওজন বৃদ্ধি নিয়ন্ত্রণের বিষয়টি প্রথম থেকেই ভাবা উচিত।
 

Share Market

• সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
• দরপতনে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
More

Aviation

• মালয়েশিয়ায় প্রাইভেট সেক্টর বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির কথা ভাবছে
• একই দিনে তিনটি এয়ারলাইন্সের তিন বিমানে বিপত্তি
More

Share Market

• সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
• দরপতনে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters