hawker.com.bd
Advertisment
ডায়াবেটিসের ঝুঁকি [ ] 2012-04-13
ডায়াবেটিসের ঝুঁকি

আপনি চাকরিজীবী বা শ্রমজীবী! শিফটে কাজ করেন! সাবধান, শিফটে কাজ করা লোকদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। স্থূলতায় আক্রান্তের হারও তাদের অন্যদের চেয়ে বেশি। সম্প্রতি স্বাস্থ্য গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করে এমনটি দেখতে পেয়েছেন। এর কারণ হিসেবে দিনের বেলা অসময়ে সামান্য ঘুমকে দায়ী করেন গবেষকরা। খবর বিবিসি অনলাইনের। আমেরিকার ব্রিঘাম অ্যান্ড উইমেন হাসপাতালের গবেষকরা একটি নিয়ন্ত্রিত পরিবেশে
২১ জনের ওপর গবেষণা করেন। তাদের খাওয়া-দাওয়া ও ঘুম নিয়ন্ত্রণ করা হয়। সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন নামের জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধে বলা হয়, প্রথমে তিন সপ্তাহ তাদের ঠিকমতো ঘুমোতে না দিয়ে পরে দৈনিক ১০ ঘণ্টা ঘুমের সময় দেওয়া হয়। এভাবে কিছুদিন চলার পর দিনের সময় ২৮ ঘণ্টা ধরে তাদের আবার সাড়ে ৬ ঘণ্টা করে ঘুমোতে দেওয়া হয়। যা স্বাভাবিক দিনের ক্ষেত্রে সাড়ে পাঁচ ঘণ্টার কিছু বেশি।
গবেষণার এ পর্যায়ে দেখা যায়, অংশগ্রহণকারীদের খাওয়ার পর এবং দিনের বেলায় ক্ষুধার্ত অবস্থায় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। আরও দেখা যায়, তাদের শরীরে শর্করা নিয়ন্ত্রণকারী ইনসুলিন হরমোন খুব কমই উৎপন্ন হয়েছে। অংশগ্রহণকারীদের তিনজনের অবস্থা এই হয় যে_ তাদের শরীরে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো সুস্পষ্ট।
গবেষকরা বলেন, স্বাভাবিক ঘুমের অর্থ হচ্ছে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখতে শরীর ঠিকমতো লড়াই চালাতে পারে। গবেষকদের একজন ড. অরফু বাক্সটন বলেন, গবেষণায় আমরা যে ফল পেয়েছি, তা হচ্ছে দিনে কাজ করা লোকদের চেয়ে রাতে জেগে থাকা লোকদের ডায়াবেটিসের ঝুঁকিটা বেশি থাকে। তার মতে, যদিও রাতে কাজ করা লোকেরা দিনে ঘুমের জন্য একটি সময় পেয়ে থাকে কিন্তু তাদের শরীরে রাতের বেলা জেগে কাজ করার এবং দিনের বেলা ভালো ঘুম না হওয়ার প্রভাবটি থেকেই যায়।
 

Today's Events

• আজকের দিনে
• আজকের ছবি ২৪-১১-২০১২
More

Entertainment

• রাজনীতিতে আসছেন প্রীতি
• মায়ের ভূমিকায় মেয়ে
More

Health

• শিশুকে মায়ের দুধ পান করালে শিশুখাদ্যের দরকার হয় না
• হেলথ টিপস : মাঠে খেলাধুলা শিশুদের ীণদৃষ্টি রোধ করে
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• শিশুকে মায়ের দুধ পান করালে শিশুখাদ্যের দরকার হয় না
• হেলথ টিপস : মাঠে খেলাধুলা শিশুদের ীণদৃষ্টি রোধ করে
• জানা মাদক অজানা বিপদ
• ভিটামিন সি যক্ষ্মাবিনাশী
• এই গ্রীষ্মে ত্বকের যত্নআত্তি
• রান্নার কায়দা স্বাস্থ্যকর হচ্ছে তো?
• ১০ বছরে দেশে ফিস্টুলা রোগী দ্বিগুণ হয়েছে
• সকালে অধিক ব্যায়াম করবেন না
More
Related Stories
• ডায়াবেটিস:কিডনি সুরক্ষা চাই
• ডায়াবেটিস ও ডেন্টাল জটিলতা
• জাতিভেদে ডায়াবেটিসের হারে ভিন্নতা
• ডায়াবেটিসে খাবার সম্পর্কে ভ্রান্ত ধারণা
• মুখের ঘা ও ডায়াবেটিস
• লো-জিআই চাল ও ডায়াবেটিস
• ডায়াবেটিস রোগীদের জন্য পরামার্শ
• ডায়াবেটিসে নতুন ওষুধ
• ডায়াবেটিস রোগীদের ইফতার
• রূপচর্চায় ডায়াবেটিসের ঝুঁকি!
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters