hawker.com.bd
Advertisment
লেনদেনের শীর্ষ দশে লঙ্কাবাংলা ফিন্যান্স [ ] 2012-05-13
লেনদেনের শীর্ষ দশে লঙ্কাবাংলা ফিন্যান্স
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ দশের প্রথমে উঠে আসে লঙ্কাবাংলা ফিন্যান্স। তবুও এর লেনদেন কমেছে ৭ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে_ গ্রামীণফোন লিমিটেড, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, বেক্সিমকো, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা ও জিপিএইচ ইস্পাত লিমিটেড। গত সপ্তাহের তিন কার্যদিবসে বেড়েছে এ শেয়ারের লেনদেন। লেনদেন বাড়লেও চার কার্যদিবসে এ শেয়ারের দর ছিল নিম্নমুখী। শুধু শেষ কার্যদিবসে বেড়েছে এর দর। এদিকে সম্প্রতি কোম্পানির প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, কর-পরবর্তী নিট মুনাফা ২১ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় ২ টাকা ৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৫ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় ২ টাকা ৩৬ পয়সা। ডিএসইতে গত বৃহস্পতিবার এ শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ বা ৮ টাকা ৯০ পয়সা। দিনভর দর ৮৮ টাকা ৮০ পয়সা থেকে ৯৮ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৯৮ টাকায়। লেনদেন শেষে দর দাঁড়ায় ৯৭ টাকা ৯০ পয়সা, যা আগের দিন ছিল ৮৯ টাকা ১০ পয়সা। এদিন ২ হাজার ৭৮৯ বারে কোম্পানিটির মোট ২৯ লাখ ২২ হাজার ৫০০ শেয়ারের লেনদেন হয়। গত এক মাসে এ শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১১৩ টাকা ৮০ ও সর্বনিম্ন ৮৬ টাকা ৫০ পয়সা। গত এক বছরে এর সর্বোচ্চ দর ছিল ২২৩ টাকা ও সর্বনিম্ন ৬১ টাকা ৬০ পয়সা। ২০১১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা ৭৯ কোটি ১১ লাখ টাকা, শেয়ারপ্রতি আয় ৯ টাকা ৬১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৬৯ টাকা ৪৬ পয়সা।
 

Entertainment

• গোবিন্দর জুটি হলেন বাংলাদেশের শিমলা
• জিয়ার সুইসাইড নোট বানোয়াট?
More

Telecom

• থ্রিজি নিয়ে বাংলালিংক ইতিবাচক চিন্তা করছে
• আসছে গ্যালাক্সি এসফোর এলটিই অ্যাডভান্স
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• নয় মাস পর ডিএসই'র লেনদেন এক হাজার কোটি টাকা
• চার কোম্পানির এজিএম আজ
• স্কয়ার টেক্সটাইলের বোনাস শেয়ার বিও হিসাবে জমা
• প্রথম দিন ডিএসইতে জেএমআই সিরিঞ্জের দর বাড়ল ৯.৯১%
• সিঙ্গার বিডির দর বেড়েছে ৮.৯৫%
• জুলাই থেকে পুনর্বিনিয়োগ অর্থছাড় শুরু
• মার্কেন্টাইল ব্যাংক দীর্ঘমেয়াদে এএ-
• ডিএসই পর্ষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিএসই নেতারা
• নিউ এশিয়া সিনথেটিকসে মালিকানা বাড়ছে মালেক স্পিনিংয়ের
• ডিএসইর লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়াল
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters