টিভি রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান প্রস্তাব দিয়েছেন, হবু বর কেনি ওয়েস্টের সঙ্গে নিজের পরিণত হতে চলা প্রেম কাহিনী নিয়ে একটি টিভি রিয়েলিটি শো করার। একটি সূত্র জানিয়েছে, আসলে নিজেকে তারকা ভাবলেও বাস্তবে সাধারণের কাছে তিনি কতটুকু জনপ্রিয়, ভক্তদের সংখ্যা আরও বাড়ানো যায় কি করে- এসব বিষয় পরীক্ষা নিতে চান কিম। তাই তার এ প্রস্তাব। এ বিষয়ে ফিমেলফার্স্ট জানিয়েছে, ওই শোতে তার সঙ্গে হাজিরা দেয়ার জন্য কিম আবদার করেছেন কেনি ওয়েস্টের কাছে। কিম বলেছেন, তাদের দু’জনের সম্পর্কে জড়ানোর গল্প তুলে ধরা হবে শোটিতে। এছাড়া ব্যস্ততার মাঝেও কিভাবে তারা খুনসুটি করার সময় বের করেন; এমন আরও অনেক কিছুই বলা হবে তাদের নিজের মুখে।