বঙ্গবিভূষণ সম্মাননার সঙ্গে যে অর্থের চেক পেয়েছেন তা রাজ্য সরকারকে ফিরিয়ে দিতে চান সুচিত্রা সেন। তার ইচ্ছা ত্রাণ তহবিলে জমা হোক এই টাকা। গত রবিবার সুচিত্রা সেনের হয়ে এ সম্মাননা গ্রহণ করেন তার মেয়ে মুনমুন ও নাতনি রাইমা সেন। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিংবদন্তি এই অভিনেত্রীর ইচ্ছার কথা জানান তারা। এই অর্থ গ্রহণে কোনো বাধা নেই বলে গতকাল ত্রাণ তহবিলের মুখপাত্র জানান।