বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী হাজির হচ্ছেন চলচ্চিত্রবিষয়ক লাইভ শো আলো ছায়ার আয়নায়। সঙ্গে থাকবেন চলচ্চিত্র প্রযোজক খসরু। কেয়ামত থেকে কেয়ামত ছায়াছবির মাধ্যমে চিত্রজগতে পা রাখা মৌসুমী দর্শকদের সঙ্গে শেয়ার করবেন বাংলা চলচ্চিত্রে তার আগমন এবং জনপ্রিয়তার শীর্ষে আরোহণের কথা। জানাবেন বাংলা চলচ্চিত্রে তার প্রত্যাশা এবং অঙ্গীকারের কথা। এস এম রিপনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রপরিচালক মোহাম্মদ হোসেন জেমী। অনুষ্ঠানে দর্শকরা ফোনে এবং এসএমএসের মাধ্যম প্রিয় এই তারকাদের সঙ্গে কথা বলতে পারবেন। অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টায় দিগন্ত টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত হবে।