hawker.com.bd
Advertisment
কানে বাঙালি সাজে ঐশ্বর্য [ ] 2012-05-25
কানে বাঙালি সাজে ঐশ্বর্য
কানে বাঙালি সাজে ঐশ্বর্য
সাবেক বিশ্ব সুন্দরী ও অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন বাঙালি ললনার সাজেই ৬৫তম কান উৎসবে উপস্থিত হয়েছেন। তিনি ঘিয়া রঙের সোনালি পাড়ের মিহি কাপড়ের একটি শাড়ি পরেছিলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঐশ্বর্য কান উৎসবে শাড়ি পরলেন। ভারতের বিখ্যাত ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলা যৌথভাবে ঐশ্বর্যের শাড়িটি ডিজাইন করেছেন। গতকাল তিনি এ উৎসবে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, তিনি আজো উৎসবের রেড কার্পেটে হাঁটবেন। কান চলচ্চিত্র উৎসবে এবার তিনি বিউটি প্রডাক্ট ল'রিয়াল প্যারিসের প্রতিনিধিত্ব করছেন। ঐশ্বর্য রেড কারপেটের পাশাপাশি আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের (অ্যামফার) আয়োজিত এক ডিনার পার্টিতেও যোগ দেবেন। আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চের আয়োজনে এ ডিনার পার্টিতে যোগ দিয়ে ঐশ্বর্য মরণব্যাধি এইডস রোগীদের জন্য সাহায্য চাইবেন। তিনি বিশ্বের সবাইকে এইডস নিয়ে আরো সচেতন থাকার এবং এ বিষয়ে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানাবেন। অ্যাশের সঙ্গে ৬ মাসের শিশুকন্যা আরাধ্য ও স্বামী অভিষেক বচ্চন উৎসবে যোগ দিয়েছেন। বলিউড অভিনেত্রী হিসেবে অ্যাশ সবচেয়ে বেশি কানে আমন্ত্রিত হয়েছেন। চলচ্চিত্রবোদ্ধারা কানকে ঐশ্বর্যর দ্বিতীয় বাড়ি বলেই আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, অ্যাশ ২০০২ সালে সর্ব প্রথম কানে আমন্ত্রিত হয়েছিলেন। সেই সময় তিনি 'দেবদাস' ছবির নায়িকা হিসেবে কানে যান।
 

Share Market

• ৯ কোম্পানির লেনদেন বন্ধ আজ
• লোকসানি স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন হচ্ছে
More

Shipping

• সরকারের অগোচরে প্রস্তুতি নিচ্ছে ভারত
• বর্তমান সরকারের আমলে ৭টি নতুন বন্দর : নৌ-পরিবহনমন্ত্রী
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• চিত্রশিল্পী সোনাক্ষি
• শঙ্কিত প্রীতি জিনতা
• তৃতীয় এককে পড়শী !
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters