hawker.com.bd
Advertisment
আর একক অ্যালবাম করব না [ ] 2012-05-25
আর একক অ্যালবাম করব না
আর একক অ্যালবাম করব না
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ১১টায় প্রচার হবে ফিউশনধর্মী গানের অনুষ্ঠান মাছরাঙা আনপ্লাগড। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী নির্ঝর। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
কোথায় আছেন?
বাসায় আছি।
মাছরাঙা টেলিভিশনে আজ তো মাছরাঙা আনপ্লাগড-এ গান গেয়েছেন। এখানে কোন গানগুলো গেয়েছেন?
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এখানে আমি নজরুলের দুটি গান গেয়েছি ।
আপনি তো নজরুলসংগীত শিখেছেন। আপনাকে সবাই জানে আধুনিক গানের শিল্পী হিসেবে। এতদিন পর নজরুলসংগীত করার অনুভূতি কেমন?
অনেক ভালো। যদিও আমার ক্যারিয়ার শুরু হয়েছে আধুনিক গান দিয়ে। কিন্তু আমি শিখেছি নজরুলসংগীত। তাই নজরুলের গানের প্রতি আমার আলাদা ভালোবাসা ও দরদ কাজ করে। এ অনুষ্ঠানে নজরুলসংগীত গাইতে পেরে সত্যিই আমি আনন্দিত।
গান নিয়ে বর্তমান ব্যস্ততার কথা শুনতে চাই।
আমার যত ব্যস্ততা সবই গান নিয়ে। এর মধ্যে একটি ছবির প্লেব্যাকে কণ্ঠ দিয়েছি। এ ছাড়াও তিনটি মিক্সড অ্যালবামে গান করছি।
আপনার তৃতীয় একক অ্যালবাম স্বপ্নমুখীর খবর কী?
এ অ্যালবামের সমস্ত কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। অডিও বাজারের যে অবস্থা তাই অ্যালবামটি প্রকাশে বিলম্ব হয়েছে। আগামী মাসে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা আছে।
অ্যালবামটির বিশেষত্ব কী?
সব ধরনের শ্রোতার কথা মাথায় রেখে অ্যালবামের গানগুলো করেছি। মেলোডি, রোমান্টিক, আধুনিক এবং একটি দেশের গান রয়েছে অ্যালবামটিতে। আশা করি অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।
এ অ্যালবামটিতে একটি গানে আপনি সুর করেছেন-
হ্যাঁ, রিনিঝিনি পায়ে শিরোনামের গানটি আমি সুর করেছি।
অ্যালবামের কাজ তো অনেক আগেই শেষ হয়েছে। এটি প্রকাশের জন্য এত সময় নিচ্ছেন কেন?
আমাদের দেশের অডিও বাজার বেশ অস্থিরতার মধ্যে আছে। আর কোম্পানিগুলো যে ধারায় কাজ করে তাতে একজন শিল্পীর স্থায়িত্ব ধরে রাখা সম্ভব হয় না। সবার সহযোগিতায় আরও ভালো কিছু সম্ভব।
কী ধরনের সহযোগিতার কথা বলছেন?
পাইরেসি রোধ না করলে আমাদের সংগীতের আর কোনো উন্নতি হবে না। এটা অনেক দুঃখজনক ব্যাপার। পাইরেসি তো অনেক দেশেই আছে। তারপরও সে দেশগুলোর অডিও বাজারের অবস্থা অনেক ভালো। কেননা তাদের সুনির্দিষ্ট একটা নীতিমালা আছে, যা আমাদের দেশে অডিও বাজারে নেই।
গান নিয়ে ভবিষ্যত্ পরিকল্পনা কী?
আমি গান করি মূলত শখে। গানটা আমার পেশা নয়, নেশা। তাই আমি ভেবেছি আর কোনোদিন একক অ্যালবামের কাজ করব না।
 

Business & Economy

• মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের উদ্যোগ : প্রতিনিধিদলের সঙ্গে দুই ব্যবসায়ী সংগঠনের বৈঠক
• আমদানি শুল্ক কমানোর সুপারিশে মোটরসাইকেল উৎপাদনকারী কোম্পানিগুলোতে আতঙ্ক
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• রাজনীতিতে আসছেন প্রীতি
• মায়ের ভূমিকায় মেয়ে
• নিয়মিত যোগব্যায়াম করছেন নার্গিস
• আসি আসি বলে ফাঁকি!
• ঢালিউডে যাত্রা শুরু
• টেলিছবিতে সস্ত্রীক মোশাররফ করিম
• রণবীরের হৃৎস্পন্দন শুধুই মাধুরীর জন্য!
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters