[ ] 2012-05-28 |
|
|
 |
|
‘সাকিব’-এর কলকাতা নাইট রাইডার্সের স্বপ্নপূরণ |
 |
মনবিন্দার বিসলা ঝড়ো ৮৯ ও জ্যাক ক্যালিসের ধীরস্থির ৬৯ রানের ইনিংসের সুবাধে পঞ্চমবারের চেষ্টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হলো কলকাতা নাইট রাইডার্সের। গতকাল রবিবার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে স্বাগতিক চেন্নাই সুপার কিংসকে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বের সবচাইতে দামি ক্রিকেট লিগ আইপিএলে সাফল্যের দেখা পায় বলিউডের বাদশা শাহরুখ খানের দলটি।
বাংলাদেশের সাকিব আল হাসান এ ম্যাচে খুব বেশি (১/২৫ ও অপরাজিত ১১ রান) ভূমিকা রাখতে না পারলেও চমত্কার এক ক্রিকেটীয় অভিজ্ঞতা ও স্মৃতি নিয়েই দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। আনন্দে আত্মহারা সাকিব খেলা শেষে টেলিভিশনে বলেন,‘আমার মনে হয় না আজ রাতে আমরা ঘুমাতে পারব।’ অপরদিকে নাইট রাইডার্সের বোলিং কোচ ওয়াসিম আকরাম বলেন,‘পাকিস্তানের হয়ে আমি বিশ্বকাপ জিতেছি। কিন্তু এ এক ভিন্ন অনুভূতি। আমি খুবই খুশি।’ নাইট রাইডার্সের এ জয়ে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইয়ের হ্যাট্রিক শিরোপার স্বপ্ন খান খান হয়ে গেল।
জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য নিয়ে কলকাতা প্রথম ওভারেই হারায় দলের ব্যাটিংয়ের মুল স্তম্ভ গম্ভীরকে। গম্ভীরকে হারানোর পর বিসলা ৪৮ বলে পাঁচ ছক্কা ও আট বাউন্ডারির মারে ঝড়ো ইনিংসটি খেলেন। অপরদিকে ক্যালিসের সংগ্রহটি সাজানো ছিল ৪৯ বলের বিপরীতে সাত বাউন্ডারি ও এক ছক্কার মারে।
এর আগে টসে জিতে ব্যাটিং নিয়ে চেন্নাই সুপার কিংস সুরেশ রায়নার ৭৩ ও মাইক হাসির ৫৪ রানের নৈপুণ্যে ১৯০ রান তোলে। রায়না ৩৮ বলে পাঁচটি বিশাল ছক্কা ও তিন বাউন্ডারির মারে সংগ্রহটি করেন। ধোনির সাথে শেষ তিন ওভারে ৩০ রান তোলেন তিনি। ধোনি নয় বলের মোকাবেলায় করেন অপরাজিত ১৪। সাকিব আল হাসান ইনিংসের শেষ বলে রায়নাকে আউট করলেও সাফল্যটি ছিল অনেক বিলম্বিত।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস: ২০ ওভারে ১৯০/৩ (সুরেশ রায়না ৭৩, মাইক হাসি ৫৪, মুরালি বিজয় ৪২, ধোনি অপরাজিত ১৪; সাকিব ১/২৫, জ্যাক ক্যালিস ১/৩৪, রজত ভাটিয়া ১/২৩)
কলকাতা নাইট রাইডার্স: (মনবিন্দার বিসলা ৮৯, জ্যাক ক্যালিস ৬৯, সাকিব অপরাজিত ১১, মনোজ তেওয়ারি অপরাজিত ৯; হিলফেনহস ২/২৫, মরকেল ১/৩৮)
ম্যান অব দ্য ম্যাচ: |
| |
|
| |