hawker.com.bd
Advertisment
আজ নিরাপদ মাতৃত্ব দিবস [ ] 2012-05-28
আজ নিরাপদ মাতৃত্ব দিবস
আজ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস। প্রতিবছরের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের জন্য দেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের মাতৃমৃত্যুর হার অনেক উন্নয়নশীল দেশের তুলনায় সন্তোষজনক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ মাতৃত্ব দিবসের সার্বিক সাফল্য কামনা করেছেন। তিনি তার সরকারের এ ক্ষেত্রে সফলতার কথা উল্লেখ করে বলেন, আমরা এর স্বীকৃতি স্বরূপ এমডিজি পুরস্কার পেয়েছি। এছাড়া নারী ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে অগ্রগতির জন্য আমরা পেয়েছি ‘সাউথ-সাউথ অ্যাওয়ার্ড’। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও  দেশে নবজাতকের মৃত্যু ও প্রসূতি মায়ের মৃত্যুর হার কমিয়ে আনার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

দিনটি উপলক্ষে বিভিন্ন সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠান সভা, সেমিনার ও র্যালির আয়োজন করেছে। বাংলাদেশ মহিলা পরিষদ বিকালে সিরডাপ মিলনায়তনে ‘নিরাপদ মাতৃত্বের জন্য চাই কিশোরী-তরুণীর স্বাস্থ্য অধিকার বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।

বাংলাদেশে গ্রামে-গঞ্জে এখনো অনেক নারী গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবা থেকে বঞ্চিত। অশিক্ষা, কুসংস্কার এবং অসচেতনতার কারণে প্রতিবছর নারী গর্ভ ও প্রসবকালীন জটিলতার সম্মুখীন হন ও মৃত্যুবরণ করেন।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষিত ধাত্রী, ওষুধ ও ন্যূনতম প্রসূতি চিকিত্সা সেবা দিতে পারলে মাতৃমৃত্যু হার হ্রাস পাবে। সে ক্ষেত্রে থানা স্বাস্থ্য কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
 

Telecom

• দেশের ১০ কোটি মোবাইল সেটের অর্ধেকের বেশি নকল
• হুয়াওয়েই স্মার্টফোন আনল সিঙ্গার
More

Real Estate

• হাউজিং কোম্পানি দেউলিয়া , একের পর এক প্রতারণা করছে গ্রাহকদের সঙ্গে
• অতি ঝুঁকিপূর্ণ গাউছিয়া জরাজীর্ণ ভবনের দেয়ালে দেয়ালে ফাটল
More

Share Market

• সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার ক্রয় সম্পন্ন
• দরপতনে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
More

Banking & Finance

• স্কিটির প্রশিক্ষণার্থীদের পাশে কেন্দ্রীয় ব্যাংক
• প্রাইম ব্যাংকের মোবাইল এয়ার টাইম চালু
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• হেলথ টিপস : আমের উপকারিতা
• রাগ থেকে হৃদরোগ
• মুখের ঘা হলে করণীয়
• রোগ প্রতিরোধে দেশীয় ফল
• কাশি বা কফের সঙ্গে রক্ত যাওয়া মানেই কি যক্ষ্মা?
More
Related Stories
• আজ নিরাপদ মাতৃত্ব দিবস
• আজ নিরাপদ মাতৃত্ব দিবস
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters