hawker.com.bd
Advertisment
শীর্ষ কোম্পানিগুলোর তালিকা হচ্ছে ॥ মির্জা আজিজ [ ] 2012-05-28
শীর্ষ কোম্পানিগুলোর তালিকা হচ্ছে ॥ মির্জা আজিজ
অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ফলাফলের ভিত্তিতে শীর্ষ ৩০ কোম্পানি বাছাইয়ে জুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল চারটায় ডিএসই বোর্ড রুমে এসইসি’র সাবেক চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জুরি বোর্ডের আহ্বায়ক ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ভাল ফলাফলের ওপরে ভিত্তি করে পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও বলেন, ফলাফলের ভিত্তিতে ৩০টি কোম্পানির তালিকা তৈরি করা হচ্ছে। ডিএসই-২০ ইনডেক্সের বিপরীতে এটি করা তৈরি করা হচ্ছে। ডিএসই’র প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান জুরি বোর্ডের সমন্বয় করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসইসি’র সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর মোঃ আবুল কাশেম, সিডিপি’র নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহিদুল্লাহ, আইসিএমএবি’র প্রেসিডেন্ট প্রফেসর মমতাজউদ্দিন আহমেদ, এফসিএমএ, এমসিসিআই’র সাবেক প্রেসিডেন্ট আব্দুল হাফিজ চৌধুরী, এফসিএ, আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট ড. জামাল উদ্দিন আহমেদ, এফসিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এমএ বাকী খলীলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ, আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট এবং পার্টনার সাহা মজুমদার এ্যান্ড কোম্পানির নাসির উদ্দিন আহমেদ এবং নিউ এজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এএসএম কাশেম ও মেজর জেনারেল মোহাঃ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি। বৈঠকে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে স্থিতিশীলতা ফেরাতে এবং অপেক্ষাকৃত ভাল কোম্পানিগুলোকে তালিকাভুক্তিতে আগ্রহ বাড়াতে ঢাকা স্টক একচেঞ্জ কর্তৃপক্ষ সম্প্রতি এই পদক্ষেপ নেয়।
 

Insurance

• বীমা নিবন্ধনে গোপনীয়তা
• ঈশ্বরদীতে আল হেরা ইসলামী বীমার নামে প্রতারণা
More

Health

• গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি
• ছত্রাকের প্রিয় জায়গা পা!
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• রোববার তিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
• রূপালী ব্যাংকের এজিএম কাল
• ১০ কার্যদিবসে ৯ দিনই বেড়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের দর
• বিডি ফিন্যান্সের দর বাড়ল ১২.২৮%
• গত সপ্তাহে ডিএসইর লেনদেনের ২.১১% গোল্ডেন হারভেস্টের
• টপিক্স মূল্যসূচকের ৭% পতন
• নিম্নমুখী প্রবণতায় বিবিধ খাতের কোম্পানি
• ৯০ দিনের মধ্যে ডিমিউচুয়ালাইজেশন ডিএসই'র সম্পদ পুনর্মূল্যায়ন করবে কেপিএমজি
More
Related Stories
• মিউচুয়াল ফান্ড এগিয়ে নিলো পুঁজিবাজার সূচক
• পুঁজিবাজার: ৪৩৬ কোটি টাকা পাচারে ফালু, ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত
• ক্ষতিগ্রস্ত ১৬ লাখ ৪৮ হাজার বিনিয়োগকারীর নাম প্রকাশ
• পুঁজিবাজার সংক্রান্ত মামলা নিষ্পত্তি হবে ট্রাইব্যুনালে
• লেনদেনে রেকর্ডের দিনে মিউচুয়াল ফান্ডের চমক
• ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৬ দশমিক ৮৫ শতাংশ
• পুঁজিবাজারে ৫ মাসের সর্বোচ্চ লেনদেন
• পুঁজিবাজারে অস্থিরতা কমলেও ইইউতে মতবিরোধ বাড়ছে
• ভালো বাজারেও সুদিন ফিরছে না মিউচুয়াল ফান্ডের
• ঈদের পর প্রথম সপ্তাহে চাঙ্গা পুঁজিবাজার
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters