hawker.com.bd
Advertisment
সংকোচনশীল মুদ্রানীতি দিয়ে প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় : ফরাস উদ্দিন [ ] 2012-05-28
সংকোচনশীল মুদ্রানীতি দিয়ে প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয় : ফরাস উদ্দিন
মুদ্রাস্ফীতি রোধে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের সমালোচনা করলেন সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন। তিনি বলেন, সংকোচনশীল মুদ্রানীতি গ্রহণের ফলে মুদ্রাস্ফীতি দু-এক শতাংশ কমতে পারে। বড় ধরনের কোন পরিবর্তন হবে না। বড় ধরনের সুফল পেতে হলে মুদ্রানীতির সঙ্গে রাজস্বনীতির (মনিটারি পলিসি ও ফিসকেল পলিসি) সমন্বয় করতে হবে। তারপরই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব। ডেসটিনি গ্রুপের প্রায় ৪ হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরিয়ে নেয়ায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।
গতকাল বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিবার্হী পরিচালক এসকে সুর চৌধুরী, রাজি হাসান, উপদেষ্টা আল্লাহমাল কাজমিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতি সব ক্ষেত্রে এগিয়ে গেছে। মানবসম্পদ,অর্থনীতি সব ক্ষেত্রে এক দৃষ্টান্তে পরিণত হয়েছে। বাংলাদেশ আর তলাবিহিন ঝুড়ি নয়। কৃষি, শিল্প ও জনশক্তি রপ্তানি বাংলাদেশের অগ্রগতির ধারাকে ধরে রেখেছ।
ড. ফরাস উদ্দিন বলেন, দেশের মোট সম্পদের ৪০ ভাগ সম্পত্তি ৫ শতাংশ মানুষের হাতে। আর সরকারকে কর দিচ্ছে এই ৫ শতাংশ মানুষের মধ্যে মাত্র ১০ শতাংশ। প্রবৃদ্ধি হলেও হচ্ছে এই শ্রেণীর মানুষের। সার্বিক উন্নতি হচ্ছে না। তবে বর্তমান সরকার বড় লোকের চিংড়ির ঘের উদ্ধার করে গরিব মানুষের চাষের জন্য ফিরিয়ে দিচ্ছে। এটা একটি ভালো উদ্যোগ।
সরকারের সমস্ত সুযোগ-সুবিধা নিয়ে ব্যবসায়ীরা অন্ডার ভয়েস করে কর ফাঁকি দিচ্ছে। তিনি বলেন, রাজস্ব বোর্ডের সমস্ত অর্জন মস্নান হয়ে গেছে এই ইনভয়েজ ফাঁকির কাছে।
উত্তরবঙ্গের কয়লা তোলা নিয়ে দীর্ঘসূত্রতার ব্যাপারে তিনি বলেন, সরকারের ভোটের ভয়ে কয়লা তোলা থেকে বিরত না থেকে কয়লা নিয়ে দলমত নির্বিশেষে সিদ্ধান্ত নেয়া উচিত।
 

Telecom

• সুগন্ধ ছড়াবে মোবাইল ফোন
• এসেছে নকিয়া লুমিয়া ৭২০
More

Share Market

• সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল লটারির ফান্ডের ড্র আজ
• বাজেট নিয়ে স্থায়ী কমিটির সঙ্গে ডিএসইর বৈঠক ২৮ মে
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• বিশ্ব মেট্রোলজি দিবসে শিল্পমন্ত্রী ব্যবসা ঝুঁকি কমাতে পরিমাপ নিশ্চিত করা জরুরি
• সরকারের আট চ্যালেঞ্জ
• ঝালকাঠি চেম্বারের সভাপতি হলেন সালাহউদ্দিন
• রফতানিযোগ্য পণ্যের মান বজায় রাখা জরুরি : শিল্পমন্ত্রী
• বিনা শুল্কে পণ্য এনে খোলাবাজারে বিক্রি
• রিনিউয়্যাবল এনার্জী ও ক্লিনটেক-এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশে
• সিসিসিআই ও এফবিসিসিআইয়ের মতবিনিময়
• রেকর্ড রাজস্ব ঘাটতির পথে এনবিআর
More
Related Stories
• মুদ্রাস্ফীতি কমাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের তাগিদ
• মুদ্রাস্ফীতি বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু ১৯ ডিসেম্বর
• ওষুধ খাতে মুদ্রাস্ফীতির ভয়াল থাবা
• ব্রিটেনে মুদ্রাস্ফীতিতে দিশেহারা প্রবাসীরা
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters