hawker.com.bd
Advertisment
অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ [ ] 2012-05-30
অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ
অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ
বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভাগ্য নির্ধারিত হবে আজ। যুক্তরাজ্য থেকে তাকে সুইডেনের কাছে হস্তান্তর করা হবে কিনা, সে বিষয়ে আজ রায় দেবেন দেশটির সুপ্রিম কোর্ট। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অ্যাসাঞ্জের বিষয়ে এ রায় হতে যাচ্ছে বলে একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।
ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে আটক রয়েছেন অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।
অ্যাসাঞ্জ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে আসছেন। তার ভাষ্য, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে বিশ্বে হৈচৈ ফেলে দেয় উইকিলিকস। এরপর সুইডিশ কর্তৃপক্ষ উইকিলিকস প্রধান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনে। পরে অ্যাসাঞ্জ সুইডেন থেকে পালিয়ে যুক্তরাজ্যে যান। সুইডিশ সরকারের অনুরোধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় যুক্তরাজ্যে গ্রেফতার হন অ্যাসাঞ্জ। এরপর তাকে সুইডেনের কাছে হস্তান্তর নিয়ে শুরু হয় আইনি লড়াই।
 

Today's Events

• আজকের দিনে
• আজকের ছবি ২৪-১১-২০১২
More

Technology

• আইসিটি খাতে চীনের প্রতিশ্রুত ১১শ’ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
• যুক্তরাষ্ট্রে কর ফাঁকির দায়ে অভিযুক্ত অ্যাপল
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• আইসিটি খাতে চীনের প্রতিশ্রুত ১১শ’ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
• যুক্তরাষ্ট্রে কর ফাঁকির দায়ে অভিযুক্ত অ্যাপল
• মাত্র ১০% আমেরিকান গুগল গ্লাস ব্যবহার করবে!
• উইন্ডোজ ৭ এর লুকানো থিম
• জিমেইলের মাধ্যমে অর্থ লেনদেন
• ইন্টারনেট কানেকটিভিটি ব্যান্ডইউথ বাড়ানোর সুপারিশ
• গুগল'র অপরিচিত তিন সেবা
• অ্যান্টিভাইরাস ব্যবহার না করেও থাকুন নিরাপদ
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters