hawker.com.bd
Advertisment
শুরুতেই দুর্বার শারাপোভা [ ] 2012-05-30
শুরুতেই দুর্বার শারাপোভা
এবারের ফ্রেঞ্চ ওপেন জিততে পারলেই তিনি উদ্ধার করবেন সিংহাসন। ডবিস্নউটিএ র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার জন্য মারিয়া শারাপোভার দরকার একটি গ্র্যান্ডসস্নাম। তবে ফ্রান্সের লাল দুর্গের এ শিরোপা জিততে তিনি যে কম মরিয়া নন এটি শুরুতেই প্রমাণ করে দিয়েছেন এ রাশান সুন্দরী। পরশু রাতে রোমানিয়ার আলেকজান্দ্রা কাডান্তকে মাত্র ৪৮ মিনিটে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছেন শারাপোভা। তার সঙ্গী হয়েছেন পেত্রা কোভিতোভা। এ ছাড়াও পুরুষ এককে প্রথম রাউন্ডের গ-ি অতিক্রম করার জন্য শুরুতেই পরীক্ষা দিতে হয়েছে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জুকোভিচকে। ইতালির পোটিও স্টার্কাকে ৭-৬ (৩), ৬-৩, ৬-১ গেমে উড়িয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন জুকোভিচ।
আগের দিন টানা কোর্টে নেমে টানা ৫০টি গ্র্যান্ডসস্নাম খেলা রজার ফেদেরার গড়লেন বিরল রেকর্ড। জার্মানির টমাস কামাকের বাধা টপকে রজার ফেদেরার ভাগাভাগি করে নিলেন যুক্তরাষ্ট্রের সাবেক মহারথী জিমি কনোর্সের গড়া সর্বোচ্চ গ্র্যান্ডসস্নাম ম্যাচ জয়ের রেকর্ড। ফেদেরার গত সোমবার নিজের ৫০তম গ্র্যান্ডসস্নাম টুর্নামেন্টে ৬-২, ৭-৫, ৬-৩ গেমে কামাকেকে হারিয়ে জিতে নেন ২৩৩তম গ্র্যান্ডসস্নাম ম্যাচ। এ জয়ে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডেও উঠে যান এ তৃতীয় বাছাই তারকা। সর্বোচ্চ গ্র্যান্ড ম্যাচ জয়ের রেকর্ডটি এখন কনোর্সের শুধু একার নয়, সেখানে ভাগ থাকবে ফেদেরারেরও। লাল দুর্গের শিরোপাধারী চীনের লি না দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন একই দিনে। রুমানিয়ার সেরেনা ক্রিস্টিয়েরাকে হারাতে মাত্র ৫৮ মিনিট সময় নেন লি না। সপ্তম বাছাইয়ে এ তারকা ৬-২, ৬-১ গেমে ক্রিস্টিয়েরাকে হারিয়ে উঠে যান দ্বিতীয় রাউন্ডে। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর লি না প্রথম প্রমীলা, যিনি শিরোপা ধরে রাখার লড়াই করছেন রোঁলা গ্যাঁরোর লাল মাটিতে। লি না মসৃণ গতিতে উতরে গেলেও বড় বাঁচা বেঁচেছেন শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজরেঙ্কা। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় দিনে ইতালির আলবার্তো ব্রিয়ান্তির বিপক্ষে প্রথম সেটে হারের পর ৪-০ পয়েন্টে পিছিয়ে থেকে রীতিমতো হারের ক্ষণ গুনছিলেন এ বেলারুশ তারকা। কিন্তু হাড্ডাহাড্ডি লড়ে ৬-৭ (৬/৮), ৬-৪, ৬-২ গেমে জিতে দ্বিতীয় রাউন্ড ঠিকই নিশ্চিত করেন অস্ট্রেলিয়ান ওপেনজয়ী আজরেঙ্কা। পরশু রোঁলা গ্যাঁরোতে দুর্বার শারাপোভার সামনে পাত্তাই পাননি আলেকজান্দ্রা। প্রথম গেমটি ৬-০ ব্যবধানে জেতার পর দ্বিতীয় গেমটিও একই ব্যবধানে জিতে নেন শারাপোভা। এজন্য তাকে খেলতে হয়েছে মাত্র ৪৮ মিনিট। এপি।
 

Health

• গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি
• ছত্রাকের প্রিয় জায়গা পা!
More

Aviation

• থমকে গেছে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো
• অবৈধ অভিবাসীদের প্রতি রাষ্ট্রদূতবৈধ হয়ে সৌদি আরবেই থাকুন
More

Today's Events

• আজকের দিনে
• আজকের ছবি ২৪-১১-২০১২
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• মরিনহোর জন্য প্রস্তুত চেলসি
• জোকোভিচে আস্থা বেকারের
• ইব্রাহিমোভিচ-রুনি জুটি গড়ছে পিএসজি
• হেডিংলিতে ঘুরে দাঁড়ানোর মিশন কিউইদের
• চ্যাম্পিয়ন্স লিগের আদি থেকে বর্তমান
• বার্সার ২০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দিল সান্তোস
• ম্যাচ ছেড়ে দিয়েছিল গ্ল্যাডিয়েটরস সাইদুজ্জামান
• এবার 'শিকার' আম্পায়ার রউফ
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters