hawker.com.bd
Advertisment
মালয়েশিয়া থেকে ২০০ রেল কোচ কিনবে সরকার [ শেষের পাতা ] 2012-05-30
মালয়েশিয়া থেকে ২০০ রেল কোচ কিনবে সরকার
রেলের জন্য মালয়েশিয়া থেকে ২০০ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। মালয়েশিয়ার অবকাঠামো-বিষয়ক বিশেষ দূত দাতো সেরি এস সামি ভেল্লুর সঙ্গে রেলভবনে বৈঠকশেষে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, মালয়েশিয়ার কোচ আধুনিক মানের। এ দেশের রেল ট্র্যাকে তা চলবে কি না, তার সম্ভাব্যতা যাচাই করার জন্য আগামী মাসে মালয়েশিয়ার বিশেষজ্ঞ দল ঢাকায় আসবে। তাদের পর্যবেক্ষণের পর বাংলাদেশ থেকেও একটি প্রতিনিধি দল মালয়েশিয়া যাবে। উভয় দেশের আলোচনাশেষে কোচ সরবরাহে চুক্তি হবে।
মন্ত্রী বলেন, বিদ্যমান ট্র্যাকে মালয়েশিয়ার কোচ চালানো সম্ভব না হলে নতুন ট্র্যাক আনা হবে। চুক্তির ৮ থেকে ১২ মাসের মধ্যে কোচ সরবরাহ করবে দেশটি। এ ক্ষেত্রে মালয়েশিয়ার ঋণে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কোচগুলো সংগ্রহ করা হবে। ভারতের ডলার ক্রেডিট লাইন চুক্তির আওতায় মিটার গেজ কোচ সরবরাহ করতে না পারায় বিকল্প উত্স সন্ধান করা হচ্ছে।
রাজধানীতে মালয়েশিয়া মনোরেল করতে আগ্রহী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী মাসের তৃতীয় সপ্তাহে সামি ভেল্লু আবার বাংলাদেশে আসবেন। ওই সময় মনোরেলের সম্ভাব্যতা যাচাইয়ে দেশটির একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলও বাংলাদেশে আসবে।
জাপানি ঋণদানকারী সংস্থা (জাইকা) রাজধানীতে মেট্রোরেল নির্মাণ করবে। এরপর মনোরেল কীভাবে করা হবে জানতে চাইলে তিনি বলেন, জাইকা ৪, ৫ ও ৬ এ তিনটি ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইনের সম্ভাব্যতা যাচাই করেছে। এর মধ্যে জাইকা শুধু এমআরটি-৬ বাস্তবায়ন করছে। আর মালয়েশিয়া এমআরটি লাইন-৫-এর নির্মাণে আগ্রহী। তাই এর মধ্যে কোনো জটিলতার সম্ভাবনা নেই।
 

Technology

• ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে ভিডিও!
• চাঁদপুরে ২৬ জুন থেকে কম্পিউটার মেলা
More

Business & Economy

• একনেকে ৮৮৬ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন
• বেসরকারি খাতে ১৫ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
More

Health

• প্রচন্ড গরমে শিশু রোগীর সংখ্যা বাড়ছে ১০ গুণ
• লাল মাংসে গুরুতর ডায়াবেটিস
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• একনেকে ৮৮৬ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন
• বেসরকারি খাতে ১৫ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
• সোনার আমদানি ভারতের বাণিজ্য ঘাটতি বাড়াল
• অনুকূলে রয়েছে চলতি হিসাবের ভারসাম্য
• দেশি শিল্পের স্বার্থে বিলেটের আমদানি শুল্ক বাড়ানোর দাবি
• নারী উদ্যোক্তাদের ৭০০ বিলিয়ন ডলার আয়ের সুযোগ
• মে মাসে সিঙ্গাপুরের রফতানি কমেছে ধারণার চেয়েও বেশি
• বিশ্ববাজারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণের বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে
• রপ্তানি লক্ষ্যমাত্রা ১৩ শতাংশে রাখার প্রস্তাব ইপিবি'র
• দুই হাজার উদ্যোক্তা তৈরির উদ্যোগ ডিসিসিআইর
More
Related Stories
• উৎকোচ পেলে বিদ্যুতের সংযোগ দেন, না পেলে দেন না তিনি
• ক্রিকেটে কোচ নয়, অধিনায়ক গুরুত্বপূর্ণ: ইমরান খান
• বোলিং কোচ প্রসাদ নাকি ইয়ুর্গেনসেন?
• কোচ স্টুয়ার্টের দায়িত্ব শুরু আজ থেকে
• ভারতের কোচ হতে চান আজহারউদ্দিন
• কোচ নিয়োগ অচিরেই
• কোচ নিয়োগে আবেদনের সময় শেষ, কিন্তু
• আবেগঘন বিদায় কোচ সিডন্সকে
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters