hawker.com.bd
Advertisment
সাতক্ষীরায় বেসিক ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন [ শিল্প-বাণিজ্য ও ব্যাংক ] 2012-05-30
সাতক্ষীরায় বেসিক ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন

সাতক্ষীরায় বেসিক ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন করা হয়েছে। গত রোববার দুপুর ১২টায় সাতক্ষীরা-মুন্সীগঞ্জ মহাসড়কের ইটাগাছা মোড়ে নতুন শাখাটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সহসভাপতি মহসীন হোসেন প্রমুখ।
আবদুল হাই তার বক্তব্য বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ অনলাইন সিস্টেমে এ ব্যাংক ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের শিল্পায়নকে প্রসারিত করার লক্ষ্যে ১৯৮৯ সালে এ ব্যাংকের অগ্রযাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যে গ্রাহকের চাহিদা পূরণে সফলতার সঙ্গে বেসিক ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সব ধরনের নিয়মনীতি মেনে, যাচাই-বাছাই করে বেসিক ব্যাংকের ঋণ প্রদান করা হয়। ফলে এ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ খুবই কম। তিনি বলেন, ব্যাংকের কৃষি ঋণ বিতরণ ও এসএমই খাতের অগ্রগতি সন্তোষজনক। বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের উত্সাহিত করতে এসএমই খাতে ঋণ দেয়া হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে বেসিক সক্রীয় ভূমিকা রাখছে।
 

Power & Energy

• বিদ্যুতের লাইন টানতে গাছ কাটার প্রস্তুতি
• বরগুনার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু
More

Aviation

• উড়োজাহাজের সংখ্যা দ্বিগুণ করছে টার্কিশ এয়ারলাইনস
• অভিবাসন বিল নিয়ে বিভক্ত মার্কিন ব্যবসায়ী ও শ্রমিক লবি
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• আবারো ইসলামী ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ আবদুল মান্নান
• তিন ব্যাংকের এমডিসহ সাত কর্মকর্তাকে দুদকে তলব
• এনসিসি ব্যাংকে মোবাইল ব্যাংকিং চালু
• কৃষি ব্যাংকের ১০১২তম শাখার উদ্বোধন
• এবি ব্যাংকের সাহায্য প্রদান
• গ্রাহকের ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে বেনাপোল ব্র্যাক ব্যাংকের গানম্যান
More
Related Stories
• অনুষ্ঠিত হলো বেসিক ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্ট শীর্ষক কর্মশালা
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters