hawker.com.bd
Advertisment
প্রযুক্তিনির্ভর প্লাস্টিক কার্ড নিয়ে ঢাকায় সেমিনার [ ] 2012-05-30
প্রযুক্তিনির্ভর প্লাস্টিক কার্ড নিয়ে ঢাকায় সেমিনার
প্রযুক্তিনির্ভর নিরাপদ প্লাস্টিক কার্ড ও সফটওয়্যার প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠান ডেটাকার্ড গ্রুপ এবং বাংলাদেশের লিডস করপোরেশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ট্রেন্ডস ইন কার্ড ইসুয়েন্সে জার্নি উইথ ডেটাকার্ড করপোরেশন’ শীর্ষক সেমিনার। গত সোমবার অনুষ্ঠিত এ সেমিনারে সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহূত বিভিন্ন ধরনের প্লাস্টিক কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেমিনারে প্রধান অতিথি সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘বর্তমানে প্রযুক্তি-সুবিধাযুক্ত কার্ড দিয়েই যে কেউ পরিচিত হতে পারে।’
ডেটাকার্ডের বিভিন্ন দেশের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের কথা তুলে ধরেন ডেটাকার্ড গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যাঙ্গাস ম্যাকডাউগাল, পরিচালক (বিপণন ও ব্যবসায় উন্নয়ন) মাইকেল ল্যাঙ্গনার ও বিপণন ব্যবস্থাপক ফ্রানকোয়েস ড্রিসে। সেমিনারে বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তাফা জব্বার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কার্ডস অপারেশন বিভাগের প্রধান রানা শহীদ হাসান ও লিডস করপোরেশনের প্রধান নির্বাহী শেখ শহীদ। ডেটাকার্ড ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাজীব সিং দক্ষিণ এশিয়া অঞ্চলের দ্রুত ব্যবসা সম্প্রসারণ, বাংলাদেশে কার্ডের পরিধি বাড়ানোর বিষয়টি তুলে ধরেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘বর্তমানে কার্ড একটি বড় বিষয় যা আপনার পরিচিতি নিশ্চিত করতে পারে। আর প্রযুক্তি সমন্বয় কার্ডে নানা তথ্য দেওয়া যায়, যা সবার জন্যই উপকারী।’ কার্ড তৈরির ক্ষেত্রে বাংলাদেশেও ডেটাকার্ড কাজ করতে চায় বলে উল্লেখ করেন তিনি। সেমিনারে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট পরিচয়পত্রের বিষয়গুলো নিরাপত্তার বিষয়টি বেশ প্রয়োজনীয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোা ডেবিট ও ক্রেডিট কার্ড, চিপ ও ইএমভির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এসব ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে এমন প্লাস্টিক উন্নত কার্ড সাধারণ মানুষকে সহজ সুবিধা দিতে পারে। —নুরুন্নবী চৌধুরী
 

Health

• থাইরয়েড সমস্যা
• চাই সুস্থ দাঁত ও মাড়ি
More

Technology

• অ্যান্ড্রয়েডচালিত হাইব্রিড ল্যাপটপ আনল এইচপি
• অ্যাংরি বার্ডসকে নিয়ে ত্রিমাত্রিক মুভি বানাচ্ছে রোভিও
More

Shipping

• মংলা বন্দরের পণ্য ওঠানামা শুরু
• চট্টগ্রাম বন্দর পুরোদমে সচলজেটিতে ভিড়েছে রেকর্ড পরিমাণ জাহাজ
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
More
Related Stories
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters