এক্সিম ব্যাংকে নতুন যোগদান করা সপ্তম ব্যাচের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ১৫ দিনের এক বুনিয়াদি কর্মশালা সম্প্রতি শেষ হয়েছে। এ উপলক্ষে গত ২৬ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দীন আহমাদ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ বড়ভূঁইয়া, এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা।