hawker.com.bd
Advertisment
আইসিএক্স আইআইজি আইজিডব্লিউ : জামানতের টাকা দেয়ার সময় বাড়াল বিটিআরসি [ ] 2012-06-01
আইসিএক্স আইআইজি আইজিডব্লিউ : জামানতের টাকা দেয়ার সময় বাড়াল বিটিআরসি
আইসিএক্স আইআইজি আইজিডব্লিউ : জামানতের টাকা দেয়ার সময় বাড়াল বিটিআরসি সম্প্রতি নতুন করে লাইসেন্স পাওয়া ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে জামানতের টাকা পরিশোধে সময় বাড়িয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিদ্যমান লাইসেন্সিং নীতিমালা সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টির (পিবিজি) টাকা জমা দেয়ার সময় ৩০ থেকে বাড়িয়ে ৬০ দিন করেছে বিটিআরসি।
আইআইজি লাইসেন্স নেয়া প্রতিষ্ঠানগুলোকে পিবিজি হিসেবে দিতে হবে ৫ লাখ টাকা, আইসিএক্সের জন্য ৫ কোটি এবং আইজিডব্লিউর জন্য ১৫ কোটি টাকা। তিন ক্ষেত্রেই দেশের যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে দেয়া এ জামানতের মেয়াদ হবে ১৮ মাস।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল ৭৮ প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্স দিয়েছে বিটিআরসি। এর মধ্যে আইজিডব্লিউর সংখ্যা ২২, আইসিএক্স ২২ এবং আইআইজির সংখ্যা ৩৪টি।
গত বছরের নভেম্বরে নতুন করে আইজিডব্লিউ, আইসিএক্স ও আইআইজি লাইসেন্স দিতে দরপত্র আহ্বান করে বিটিআরসি। প্রথম দফায় ২২ নভেম্বর দরপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হলেও পরে তা বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়। এ সময় জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে রেটিং অনুযায়ী মোট ১৫৩টি প্রতিষ্ঠানের তালিকা করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি। মন্ত্রণালয় এ তালিকা থেকে ২১টি প্রতিষ্ঠানকে আইজিডব্লিউ, ২৫টি প্রতিষ্ঠানকে আইসিএক্স ও ৩৯টি প্রতিষ্ঠানকে আইআইজি লাইসেন্সের জন্য মনোনীত করে। গত ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত ৮২টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে চিঠি দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এর মধ্যে ৭৮টি প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য নির্ধারিত টাকা জমা দেয়।
বর্তমানে আইজিডব্লিউ সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা তিনটি, আইসিএক্সের সংখ্যা দুটি ও আইআইজির সংখ্যা একটি। এ তিন ধরনের লাইসেন্স পাওয়া একমাত্র প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
 

Banking & Finance

• মামুন-উর-রশিদ স্ট্যান্ডার্ড ব্যাংকের ডিএমডি
• বগুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
More

Technology

• গুগল ক্রোমে আইডিএম
• ঘুরে দাঁড়িয়েছে সনি
More

Entertainment

• তিশার ‘বেনীআসহকলা’
• নজরবন্দি তিন্নি
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• সুগন্ধ ছড়াবে মোবাইল ফোন
• এসেছে নকিয়া লুমিয়া ৭২০
• স্মার্টফোন জেতার সুযোগ নিয়ে এসেছে গ্রামীণফোন
• স্মৃতিময় মুহূর্তকে আরও সুখময় করে রাখতে স্মার্টফোন
• স্মার্টফোনের ৬৪ শতাংশই অ্যান্ড্রয়েড
• এনসিসিবি শিওরক্যাশ-এর যাত্রা শুরু
• আইসক্রিম স্যান্ডউইচকে টপকে গেল জেলিবিন
• গ্রামীণফোনের প্রচারণা বন্ধে বিটিআরসির চিঠি
• গতি'র যুগে গতি নিয়ন্ত্রণের চেষ্টা!
• হুয়াউইর উইন্ডোজ ও অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এল সিঙ্গার
More
Related Stories
• প্রকৃত গ্রাহক না হলে মোবাইল সংযোগ বন্ধ
• মোবাইল ফোনে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বিটিআরসি
• মোবাইল অপারেটরদের কাছে বকেয়া হাজার কোটি টাকা
• বিতর্কিত ফুটেজ সরিয়ে নিতে গুগলকে চিঠি দেবে বিটিআরসি
• বিটিআরসির চেয়ারম্যান হচ্ছেন সুনীল কান্তি বোস
• বিটিআরসির নতুন চেয়ারম্যান হচ্ছেন সুনীল কান্তি বোস
• বিটিআরসি’র চেয়ারম্যান জিয়া আহমেদ আর নেই
• অবৈধ আন্তর্জাতিক কল অনুসন্ধানে বিটিআরসি
• মোবাইল অপারেটরদের জন্য ‘বান্ডল অফার’ বাধ্যতামূলক হতে যাচ্ছে
• মোবাইল অপারেটরদের জন্য ‘বান্ডল অফার’ বাধ্যতামূলক হতে যাচ্ছে
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters