পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ত্রৈ-মাসিক ব্যবসা ক্লোজিং সভা ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়াও ওই অনুষ্ঠানে ২৯ জন বীমা গ্রাহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির উপদেষ্টা বিএম মোজাম্মেল হক। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান হাসান আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি।