বাংলাদেশি রোগীদের তথ্য সেবা দিতে ভারতের 'দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইন্সটিটিউট (সিএমআরআই) ঢাকায় তাদের তথ্য সেবাকেন্দ্র চালু করেছে। রাজধানীর নিকেতনের সি বস্নকে শুক্রবার এটি উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা রূপক বড়ুয়া বলেন, এ তথ্যকেন্দ্রের মাধ্যমে সিএমআরআই হাসপাতালে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য তথ্য, হাসপাতালে চিকিৎসকদের সিডিউল, ভিসার ব্যবস্থা, হোটেল বুকিংসহ যাবতীয় সহায়তা প্রদান করা হবে। এ সময় সেখানে ভারতের চিকিৎসক গাইনোকোলজিস্ট ডা. বি ডি মুখার্জী এবং গ্যাস্ট্রোইনটেবোলজিস্ট ডা. সব্যসাচী পাট্রনায়ক এবং জয় ম-ল উপস্থিত ছিলেন।