মীর্জা মাহ্মুদ রফিকুর রহমান ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
মীর্জা মাহ্মুদ রফিকুর রহমান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি দীর্ঘদিন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। রকিবুর রহমান করপোরেট অ্যাফেয়ার্স, ব্যবসা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, জনসংযোগ, কোম্পানি সেক্রেটারিয়েটসহ ব্যাংকের বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে দায়িত্বরত ছিলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে যোগদানের আগে তিনি দি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের সাবেক ছাত্র। দেশে ও বিদেশে বিভিন্ন খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে প্রগাঢ়, বিস্তৃৃত ও বাস্তবমুখী পদ্ধতিতে সুনামের সঙ্গে শিক্ষা প্রদান করেছেন। তিনি লিবিয়ার সেবাহ্ ইউনিভার্সিটিতে ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ক্যাডেট কলেজেও অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন।