hawker.com.bd
Advertisment
 চিকিৎসকদের সভায় নাজেহাল স্বাস্থ্যমন্ত্রী [ শেষের পাতা ] 2012-06-02
চিকিৎসকদের সভায় নাজেহাল স্বাস্থ্যমন্ত্রী
দলীয় চিকিৎসকদের মতবিনিময় সভায় নাজেহাল হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। তাঁকে বক্তব্য উপস্থাপন করতে দেয়নি সভায় উপস্থিত চিকিৎসকদের একটি অংশ। অভিযোগ পাওয়া গেছে, ক্ষুব্ধ চিকিৎসকদের কেউ কেউ তাঁকে লাঞ্ছিত করতে উদ্যত হন।
পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন সামনে রেখে ৩১ মে রাজধানীর ইস্কাটনের সোহাগ কমিউনিটি সেন্টারে এই সভা হয়। আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ এবং বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস এই মতবিনিময় সভার আয়োজন করে।
আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া ঘটনাকে ‘দুঃখজনক’ বলেছেন। মুঠোফোনে যোগাযোগ করলে স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক বলেন, সাংগঠনিক সভায় এমন হতেই পারে। এটা গুরুত্বপূর্ণ কিছু নয়।
সভায় উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, সভায় একাধিক চিকিৎসক নেতা স্বাস্থ্যমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, বিএনপি-জামায়াত সমর্থক চিকিৎসকেরা ঘুষ দিয়ে একের পর এক পদোন্নতি পাচ্ছেন। মন্ত্রীর পরিবার মেডিকেল কলেজ, ওষুধ কোম্পানিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক হয়েছে। দলীয় চিকিৎসকদের স্বার্থের চেয়ে তিনি নিজের স্বার্থ বড় করে দেখেন।
স্বাচিপের বিভিন্ন উপদলের নেতা ও কর্মীরা গতকালের সভায় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসিক সায়েন্স অনুষদের ডিন ইকবাল আর্সলান, একই বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ও বিএমএর সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ ও আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া এসব উপদলের নেতৃত্বে আছেন। আর রুহুল হক নিজে স্বাচিপের সভাপতি।
স্বাচিপ সূত্র জানায়, সভায় আয়োজক সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, জেলা ও ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এম এ আজিজ ওই সভায় তাঁর অনুসারীদের নিয়ে আসেন। তাঁর ইন্ধনেই স্বাস্থ্যমন্ত্রীকে হেনস্তা করা হয়। স্বাস্থ্যমন্ত্রী একাধিকবার চেষ্টা করেও বক্তব্য দিতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানের হস্তক্ষেপে মন্ত্রী বড় ধরনের লাঞ্ছনা থেকে রক্ষা পান। চেষ্টা করেও এম এ আজিজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি সম্পর্কে ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, সব সময়ই নির্বাচন সামনে রেখে এমন শক্তির মহড়া দেখানোর চেষ্টা হয়।
 

Garments

• আশুলিয়ায় পোশাক শ্রমিকদের কর্মবিরতি
• কাঁচপুর সিনহা গার্মেন্টে আগুন আহত ৬
More

Health

• হেলথ টিপ্স : হলুদের যত গুণ
• চাটমোহর ও রাজাপুরে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত দুই শতাধিক
More

Sports

• স্বাগতিক বাংলাদেশের খেলা কাল
• সব সহায়তা দিতে প্রস্তুত পিসিবি
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
More
Related Stories
• মোবাইল ফোনে স্বাস্থ্য ঝুঁকি নেই
• নিম্নমানের ওষুধে ছেয়ে যাচ্ছে বাজার : স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ
• ঈদের দিনে স্বাস্থ্য কথা
• ডায়াবেটিস থেকে চোখের সমস্যা
• স্বাস্থ্য সম্মেলন: হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত রোগী ও পরিজন নিয়ে ব্যতিক্রমী সম্মেলন
• নিম্নমানের খাবার ও ভেজাল স্যালাইনে পাবনার জনস্বাস্থ্য হুমকিতে
• কুষ্ঠ নির্মূলে চিকিৎসার পাশাপাশি বৈষম্য দূর করা জরুরি
• স্বাস্থ্য নিরক্ষরতায় মৃত্যু
• স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিকিৎসকের উপস্থিতি তদারকি করা হবে
• ঢাকায় বায়ুদূষণে জনস্বাস্থ্য হুমকির মুখে
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters