| ছবির সাফল্য নিয়ে কোনো মাথাব্যথা নেই হলিউড তারকা ক্রিস্টেন স্টুয়ার্টের। কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সময় এ নিয়ে মোটেও উদ্বেগে থাকেন না এই অভিনেত্রী। এ কথা তিনি নিজেই বলেছেন। আলোড়ন সৃষ্টিকারী ছবি টোয়াইলাইট সাগায় ‘বেলা সোয়ান’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে হলিউডে তাঁর যাত্রা শুরু। ছবিটি এরই মধ্যে হলিউডের সর্বকালের সেরা ছবিগুলোর মধ্যে একটি হিসেবে প্রশংসিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, দর্শকেরা ছবি কেমনভাবে নিচ্ছে, এ নিয়ে তিনি আগের মতো আর ভাবেন না। তিনি বলেন, ‘ছবিটি আগে নিজের কাছে ভালো লাগতে হবে। নিজের কাছে যদি ভালো লাগে, তাহলে এটি দর্শকের কাছেও ভালো লাগতে পারে। এ ভাবনা যদি কারও না থাকে, তাহলে তাঁদের মধ্যে বিখ্যাত অভিনেত্রী হওয়ার মতো কোনো গুণ আছে কি না, সন্দেহ।’ ব্যাং শোবিজ। |