hawker.com.bd
Advertisment
বেশ বেড়েছেন`উদ্দাম\' মাইলি! (ভিডিও) [ ] 2012-06-02
বেশ বেড়েছেন`উদ্দাম' মাইলি! (ভিডিও)
বেশ বেড়েছেন`উদ্দাম\' মাইলি! (ভিডিও)
এখন তিনি পোষ না মানা বনের হরিণী। বয়সের বাধা পেরিয়ে বেশ বড় হয়ে উঠেছেন মার্কিন অভিনেত্রী ও পপতারকা মাইলি সাইরাস। মাত্র আট বছর বয়স থেকে তিনি চলচ্চিত্রের রঙিন দুনিয়ার সঙ্গে পরিচিত হন। কিন্তু ১৮ পেরিয়ে এখন তিনি বেপরোয়া, অপ্রতিরোধ্য। নিউজউইক জানিয়েছে, এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে গায়ে ও পরনে পোশাক রাখাটাই তাঁর কাছে যেন বাহুল্য হয়ে দাঁড়িয়েছে!
নিউজউইকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি খোলামেলা হয়েই ক্যামেরার সামনে আসতে দেখা যাচ্ছে ১৯ বছর বয়সী হ্যানা মন্টানা খ্যাত মাইলি সাইরাসকে। বিষয়টা এমন দাঁড়িয়েছে যে কে কী ভাবছে, তা নিয়ে আর মোটেও ভাবছেন না মাইলি। বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে স্রেফ কালো জ্যাকেট পরা বা পরনের কাপড়ের খেয়াল না রাখার মতো বিষয়গুলোকে তিনি বেশ মজা করেই উপভোগ করছেন। এমনকি, সম্প্রতি এক বয় ফ্রেন্ডের জন্মদিন পালন করেছেন উদ্দামভাবে। সে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পোস্টও করেছেন।
ঘন ঘন বয় ফ্রেন্ড পরিবর্তন, পার্টি আর উদ্দাম জীবনের স্বাদ মাত্র ১৯ বছরে এসেই উপভোগ করছেন মাইলি। কিন্তু এ জীবন কেমন উপভোগ করছেন? সাম্প্রতিক এক সাক্ষাত্কারে তাঁর উত্তর ছিল `চমত্কার'।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক, টুইটারে ব্যাপক জনপ্রিয় মাইলি সাইরাস। আর এ বিশাল জনপ্রিয়তাকে আরও উসকে দিচ্ছেন তিনি। তবে মনোবিজ্ঞানীরা বলছেন, এটা এমনই বয়স-যা পোশাকের আড়ালে আটকে রাখতে পারেন না অনেক তারকাই।
মনোবিজ্ঞানী জেমস সি. কফম্যান অল্পবয়সে মাইলির এ বখে যাওয়া প্রসঙ্গে জানিয়েছেন, `যদি শিশুদের সামাজিকভাবে সফলতার বিষয়টি দেখা হয়, সেখানে কল্পনাশক্তির অনেক বিষয় থাকে। মাইলির ক্ষেত্রে তাই ঘটেছে।' তবে পোশাক গায়ে না রাখার যে পর্যায়টিতে মাইলি এখন রয়েছেন, তা থেকে তিনি উতরাতে পারবেন। যেমনটি ঘটেছে ড্রিউ ব্যারিমোর ও ব্রিটনির ক্ষেত্রে।
 

Power & Energy

• লোডশেডিংয়ের যন্ত্রণা বেড়েছে
• দুঃসহ গরম লোডশেডিং বিপর্যস্ত জনজীবন
More
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Today's Other News
• সঞ্চালনায় আসছেন কাজল
• সোনালি বেন্দ্রের প্রত্যাবর্তন
• ছোটপর্দাই এখন পপির ভরসা
• দুই বাংলায় অণিমার অ্যালবাম
• গোবিন্দের সঙ্গে শিমলা
• ২০০ কোটির পথে রণবীর-দীপিকা
• মিস ইউএসএ হলেন এরিন ব্র্যাডি
More
Related Stories
• রান্না করতে গিয়ে মাইলি হাসপাতালে!
• মাইলি-লিয়ামের বাগদান !
• বিচলিত মাইলি
• সিটিসেল এবং স্মাইলিং সান ফ্রান্চাইজের মধ্যে চুক্তি সই
 
 
 
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved
free counters