প্রিয়া রাঞ্চলের সঙ্গে জন আব্রাহামপ্রিয়া রাঞ্চলকেই বিয়ে করছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা জন আব্রাহাম। চলতি বছরেই তিনি সাত পাকে বাঁধা পড়বেন। বিপাশা বসুর সঙ্গে টানা ৯ বছর চুটিয়ে প্রেম করেছেন জন। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হয়েছে। এরপরই জন প্রিয়া রাঞ্চালের প্রেমে পড়েন। জনের ভাষ্য মতে, প্রিয়াকে বিয়ে করার প্রধান কারণ একটাই, প্রিয়া মিডিয়ার বাইরের সাধারণ একটি মেয়ে। যথেষ্ট উদার মনের অধিকারীও বটে! জন বলেন, 'ঘনিষ্ঠ এক বন্ধুর মাধ্যমেই আমার সঙ্গে প্রিয়ার পরিচয় ঘটে। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যাই। বলিউড বা চলচ্চিত্রশিল্পের সঙ্গে প্রিয়ার কোনো যোগাযোগ নেই। সে কারণেই তাকে আমি বিয়ে করব।'