[ ] 2012-05-14
 
শেখ জামাল ফরাশগঞ্জ ম্যাচ আজ
বৃহস্পতিবার পেশাদার লিগের ফিরতি পর্ব শুরু হয়েছিল। তিন দিন খেলা হয়ে গতকাল একদিন বন্ধ ছিল খেলা। আজ আবার শুরু হচ্ছে। শেখ জামাল ও ফরাশগঞ্জ আজ মাঠে নামবে বিকাল সোয়া চারটায়। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

শেখ জামাল ধানমিন্ড ক্লাবের জন্য এখন প্রায় সব ম্যাচই কঠিন ম্যাচ হয়ে গেছে। কারণ যে কেনো দলের সাথেই এখন পয়েন্ট হারাবার ভয় থাকে শেখ জামালের। দ্বিতীয় পর্বে বিদেশী ফুটবলার বাদ দেয়া হয়েছে। একজন ছাড়া বাদবাকি পাঁচ জন ফুটবলার নতুন। এদের নিয়েও ফিরতি পর্বের প্রথম ম্যাচে টাঙ্গাইলে বিজেএমসিকে হারাতে পারেনি লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। পিছিয়ে থাকা ম্যাচে গোল করে (১-১) ম্যাচটা হার থেকে রক্ষা করে শেখ জামাল ঢাকায় ফিরেছিল। যাদের পয়েন্ট এখন ১১ খেলায় ১২ পয়েন্ট। জিতেছে মাত্র তিন ম্যাচে। তারা এখন যতটা উপরে উঠে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় শেখ জামাল।

বিজেএমসি শেখ জামালের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। অফিস দল বিজেএমসি ১১ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। একটু উপরে ১১ খেলায় ২১ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ। তারও উপরে সমান ম্যাচ খেলে আবাহনীর ২৭ পয়েন্ট।