[ ] 2012-05-28 |
 |
|
| |
|
পিএইচপি সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
|
|
| |
| অর্থনৈতিক রিপোর্টার ॥ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা স্টক একচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউস পিএইচপি স্টক এ্যান্ড সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ মে এ হাউসের লেনদেন অস্বাভাবিক মনে করায় নিয়ন্ত্রক সংস্থা (এসইসি) তা খতিয়ে দেখবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পিএইচপি সিকিউরিটিজের ডিএসই মেম্বার নং- ২৩৫। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে বলা হয়, পিএইচপি স্টক এ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে গত বৃহস্পতিবার নির্দিষ্ট কিছু সিকিউরিটিজে অস্বাভাবিক লেনদেনের বিষয় পরিলক্ষিত হয়। বিষয়টি তদন্তে এই কমিটি গঠন করা হয়। এসইসি’র উপপরিচালক ইউসুফ ভূঁইয়া ও সহকারী পরিচালক জহিরুল হককে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে বলে এসইসি সূত্রে জানা গেছে। |
|